Don't Miss
Home / হোম স্লাইডার / সিনহা হত্যায় তদন্ত কমিটির গণশুনানি শুরু
মেজর সিনহা মো. রাশেদ খান

সিনহা হত্যায় তদন্ত কমিটির গণশুনানি শুরু

এমএনএ বিশেষ রিপোর্টঃ পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি গণশুনানি শুরু করেছে।

রোববার সকাল ১১টার দিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের অদূরে এই গণশুনানি শুরু হয়।

বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১১ জন গণশুনানিতে হাজির হয়েছেন। এদের মধ্যে দু’জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন (অব.) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে র‌্যাবকে।

এর আগে শনিবার মামলার নতুন তদন্ত কর্মকর্তা (আইও) র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারী পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এপিবিএন পুলিশের চেকপোস্ট পরিদর্শন করে। এ সময় তাদের দেখে সিনহা হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসেন। তদন্ত দল তাদের নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...