Don't Miss
Home / হোম স্লাইডার / সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় নিহত ২৫০

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় নিহত ২৫০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দক্ষিণ-পশ্চিম সুবাইদা প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসের) ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে ২৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে আজ বৃহস্পতিবার একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।

বিবিসির খবরে প্রকাশ, গতকাল বুধবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুবাইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা হয়। ইসলামিক স্টেট (আইএস) পরে সমন্বিত এ আক্রমণের দায় স্বীকার করে।

হামলার পর শহরটির পূর্ব প্রান্তে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের বন্দুকযুদ্ধও চলে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল বুধবার সারা দিন ও রাতে এই মৃতের সংখ্যা বেড়ে গেছে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গত কয়েক মাসের মধ্যে গতকাল বুধবারের এ জঙ্গি হামলাতেই সবচেয়ে বেশি রক্ত ঝরল।

সিরিয়ার দক্ষিণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলো দখলমুক্ত করতে আসাদ বাহিনী ও তার মিত্র রাশিয়ার সাম্প্রতিক অভিযানের মধ্যেই দেশটির দক্ষিণ-পশ্চিমে আইএসের এ হামলা হল।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গতকাল বুধবার সুবাইদার ভেতরে ও বাইরে, রাজধানী দামেস্কের দক্ষিণে এবং উত্তর ও পূর্বের বেশ কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় আইএস।

জঙ্গিগোষ্ঠীটির সদস্যরা গ্রামগুলোর বাসিন্দাদের হত্যা করে এবং বাড়িঘরও জ্বালিয়ে দেয়।

সমন্বিত এ হামলায় অন্তত ২২১ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি; এদের মধ্যে ১২৭ জনই বেসামরিক।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গতকাল বুধবার সুবাইদার ভেতর ও বাইরে, রাজধানী দামেস্কের দক্ষিণে এবং উত্তর ও পূর্বের বেশ কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় আইএস।

জঙ্গিগোষ্ঠীটির সদস্যরা গ্রামগুলোর বাসিন্দাদের হত্যা করে এবং বাড়িঘরও জ্বালিয়ে দেয়। সরকার সমর্থক রেডিও স্টেশন শাম এফএমকে দেওয়া তথ্যে সুয়েইদার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২১৫ ও আহত ১৮০ বলে নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে কেবল সুবাইদার একটি বাজারে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছিল। অন্য দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিষ্ক্রিয় করে দেয় বলেও জানিয়েছিল তারা।

শহরটির উত্তর-পূর্বের তিনটি গ্রামেও জঙ্গিরা হামলা চালিয়েছিল বলে জানায় সানা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...