Don't Miss
Home / আজকের সংবাদ / সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ৬ রুশ সেনা নিহত

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ৬ রুশ সেনা নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সাথে সরকারপন্থী বাহিনীর লড়াইয়ে নিহতদের মধ্যে কমপক্ষে ছয়জন রাশিয়ার যোদ্ধা ছিলেন বলে জানিয়েছেন তাদের সাবেক সহযোগীরা। তবে এ সংখ্যা ডজনখানেক পার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৭ ও ৮ ফেব্রুয়ারি এ লড়াই হয়। তবে সে সময় নিহত রাশিয়ান যোদ্ধারা ভাড়াটে সেনা হওয়ায় তাদের বিষয়ে রুশ সরকার নিরব রয়েছে।
গত সোমবার রুশ সেনাদের নিহতের এ তথ্য জানিয়েছেন তাদের সহযোদ্ধারা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি রাতে মার্কিন জোট বাহিনী ও জোট বাহিনীর সমর্থিত বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বড় ধরনের একটি হামলা প্রতিহত করে, তখন বাশারের অনুগত বাহিনীর শতাধিক যোদ্ধা নিহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার সময় রাশিয়ার কোনো সৈন্য ওই এলাকায় ছিল না।
এর আগে কিন্তু দিয়ার আল জোর প্রদেশের ওই ঘটনায় সরকারপন্থী বাহিনীর হয়ে রাশিয়ার দুই ব্যক্তি লড়াই করছিলেন এবং তারা নিহত হয়েছেন বলে তাদের সাবেক সহযোগীরা জানিয়েছেন। নিহত দুই রুশের মধ্যে একজন কালিনিনগ্রাড থেকে আসা কসাক যোদ্ধা, তার নাম ভ্লাদিমির লোগিনোভ বলে জানিয়েছেন কসাক সমাজের নেতা ম্যাক্সিম বুগা।
তিনি বলেছেন, লোগিনোভ ৭ ফেব্রুয়ারির দিকে ‘আরো বহু’ রুশ যোদ্ধার সাথে নিহত হয়েছেন। নিহত অপর রুশের নাম কিরিল আনানিয়েভ। তিনি রাশিয়ার ন্যাশনালিস্ট পার্টির সদস্য ছিলেন এবং একজন কট্টর রুশ জাতীয়তাবাদী ছিলেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আলেকজান্দার আভেরিন। ৭ ফেব্রুয়ারির একই লড়াইয়ে গোলার আঘাতে আনানিয়েভ নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সিরিয়ায় রাশিয়ার কতজন নাগরিক নিহত হয়েছেন এবং তারা কী পরিস্থিতিতে নিহত হয়েছেন তা প্রকাশ করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার উদারনৈতিক রাজনীতিক গ্রিগরি ইয়াভলিনস্কি।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...