Don't Miss
Home / অর্থনীতি / ‘সি’ ক্যাটাগরির প্রকল্প বন্ধের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকল্প

‘সি’ ক্যাটাগরির প্রকল্প বন্ধের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বৈশ্বিক চলমান সঙ্কটে খরচ কমাতে উন্নয়ন প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ‘এ’ ক্যাটাগরিতে শতভাগ, ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলেন। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোকে এ বি সি এই তিন ভাগে অগ্রাধিকার ঠিক করতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে খরচ করা যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ৭৫% খরচ করা যাবে। আর কম গুরুত্বপূর্ণ প্রকল্প খরচ সম্পন্ন বন্ধ থাকবে।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। সরকারি খরচে বিদেশ ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...