Don't Miss
Home / হোম স্লাইডার / সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার তাই করব: সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মো. সাহাবুদ্দিন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার তাই করব: সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এমএনএ রাজনীতি ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রপতি হিসেবে তার যা করণীয় সবকিছু করবেন। কোথাও নিজের ক্ষমতা প্রয়োগ করার থাকলে করবেন, সেটা সরকারি বা বিরোধী দল যে কারও বিপক্ষেই যাক তিনি তাতে পিছপা হবেন না।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজে বাসা থেকে বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নতুন রাষ্ট্রপতি বলেন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারা বিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল-জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত।

তবে মো. সাহাবুদ্দিন জানান, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে। সুতরাং তা নিয়ে আলোচনা করার সুযোগ নেই।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...