Don't Miss
Home / হোম স্লাইডার / সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এমএনএ রিপোর্ট : নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

salima-rahmanআদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, আজ আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আসামিদের মধ্যে আরও আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি জোটের ডাকা হরতাল চলাকালে রাজধানীর পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।

ট্যাগ : গ্রেপ্তারি পরোয়ানা জারি, ১৪ জনের বিরুদ্ধে, সেলিমা রহমানসহ
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...