Don't Miss
Home / হোম স্লাইডার / সৈকতে ‘অশ্লীল’ ভিডিও ধারণ করায় পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর
পুনম পাণ্ডে

সৈকতে ‘অশ্লীল’ ভিডিও ধারণ করায় পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর

এমএনএ বিনোদন ডেস্কঃ পুনম পাণ্ডে, ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তার বিরুদ্ধে সমুদ্র সৈকতে হাজির হয়ে অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও পুনমের বিরুদ্ধে কে অভিযোগ দায়ের করেছেন, সে বিষয়ে খোলসা করেনি পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে প্রকাশ করা হয় এ খবর।
বিয়ের পর সম্প্রতি গোয়ায় যান পুনম। গোয়ায় থাকাকালীন কঙ্কনা সৈকতে শুটিংয়ের সময়ই পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।

গোয়ার চাপোলি ডামে ভিডিও শুট করছিলেন পুনম। সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও গোয়া ফরওয়ার্ড পার্টির কোন সদস্য পুনমের বিরুদ্ধে থানায় হাজির হন, সে বিষয়ে জানা যায়নি কিছু।

প্রসঙ্গত, বিয়ের পর শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় পাড়ি দেন। সেখানে গিয়ে শ্যাম তার উপর শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ করেন পুনম। পরে অবশ্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেন পুনম।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...