Don't Miss
Home / হোম স্লাইডার / সৈয়দপুরে প্রথম রোবটিক্স কর্মশালায় অংশ নেবে হাজার শিক্ষার্থী
রোবটিক্স

সৈয়দপুরে প্রথম রোবটিক্স কর্মশালায় অংশ নেবে হাজার শিক্ষার্থী

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে হাজার শিক্ষার্থীদের নিয়ে এই প্রথম তিন দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স’ শীর্ষক এক কর্মশালা শুরু হচ্ছে। রংপুর বিভাগে এটিই প্রথম এরকম কর্মশালা। আগামী শুক্রবার (১১ আগস্ট) বেলা আড়াইটায় শহরের সুলতান নগরস্থ ড্রীম প্লাস হোটেলের হলরুমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক ও স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ -এর রোবটিক্স অ্যান্ড ইনটেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) বেলা আড়াইটার সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ -এর আয়োজনে এক সংবাদ সম্মেলন করা হয়। শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে তিন দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক কর্মশালার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ -এর আহবায়ক ম. ম রেজাউল হক বিদ্যুৎ, যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও টেকনিক্যাল টীমের প্রধান সাংবাদিক জসিম উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম -আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, আরিফুর আনোয়ার সুমন, টেকনিক্যাল টিমের অন্যতম সদস্য সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১১, ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে সৈয়দপুর উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার শিক্ষার্থী অংশ নেবে। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী ওই কর্মশালায় শুভ উদ্বোধন করবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী আব্দুল্লাহ আল কাফী ও রায়হানা সামস ইসলাম অন্তরা। এছাড়াও নীলফামারীর সৈয়দপুরের কৃতী সন্তান আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক ড. মোক্তাদির আলম আরাফাত ভার্চুয়ালি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনতাসীর আহাদ ওই কর্মশালায় অংশ নেবেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...