Don't Miss
Home / রাজনীতি / নভেম্বরে হতে পারে সংসদ নির্বাচনের তফসিল
তফসিল

নভেম্বরে হতে পারে সংসদ নির্বাচনের তফসিল

এমএনএ রাজনীতি ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হতে পারে। নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

আজ বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি আরও বলেন, প্রার্থীরা যেন শক্তি প্রদর্শন করতে না পারে সেজন্য নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপে গ্রহণ করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এ ছাড়াও এ অ্যাপের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।

তিনি বলেন, ‘দুর্গম এলাকা ছাড়া নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে,’

গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না।তিনি আরও বলেন, প্রার্থীরা যেন শক্তি প্রদর্শন করতে না পারে সেজন্য নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপে গ্রহণ করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এ ছাড়াও এ অ্যাপের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।

গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...