Don't Miss
Home / আন্তর্জাতিক / সৌদি আরবের জেদ্দা শহরে বোমা হামলা
সৌদি আরবের

সৌদি আরবের জেদ্দা শহরে বোমা হামলা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার সকালে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে।

এ হামলায় বেশ কয়েকজন আহত হন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।

ফরাসি এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন।

বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হামলার কড়া নিন্দা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বোমা হামলার তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। এ বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...