Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

এমএনএ ইন্টান্যাশনাল ডেস্ক : ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফের পরিবর্তে নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন যুবরাজ ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মোহাম্মদ বিন সালমান হবেন সৌদি আরবের পরবর্তী বাদশাহ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ভোটে ৪৩ টি ভোটের মধ্যে ৩১টি ভোট পেয়েছেন মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ওই বৈঠকটি অনুষ্টিত হয় মক্কার আল সাফা প্রাসাদে।

৩২ বছর বয়সী নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এছাড়া দেশটির জ্বালানি ও খনিজ সম্পদের দায়িত্বেও থাকবেন তিনি।

মোহাম্মদ বিন সালমান দেশটির তেলভিত্তিক অর্থনীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়ে পর্যটনসহ অন্যান্য খাত থেকে আয় বাড়ানোর মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর ও গৃহীত দ্বিপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত সালমানের ‘সাফল্য’ বলে অভিহিত করা হয়।

গত মার্চে বিন সালমান ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। হোয়াইট হাউজের সেই বৈঠকে ইরানকে আঞ্চলিক শান্তির বিপরীতে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।

সাবেক যুবরাজ মোহাম্মেদ বিন নায়েফ এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

মোহাম্মেদ বিন নায়েফকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারন করে সৌদি বাদশার ডিক্রিতে যুবরাজ আবদুল আজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও নতুন যুবরাজ সালমান বিন আবদুল আজিজ ইয়েমেনে সৌদি আরবের চলমান যুদ্ধে প্রশাসনিক দায়িত্ব, শক্তি নীতিমালাসহ কয়েকটি বিষেয়ে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, নতুন ফরমান জারির মাধ্যমে বাদশাহ সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে ‘ডেপুটি ক্রাউন প্রিন্স’ বা উপ-যুবরাজের উপাধিতে ভূষিত করেন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে ডজনেরও বেশি উত্তরাধিকারী যুবরাজকে পেছনে ঠেলে তাকে সামনের কাতারে নিয়ে আসা হয়।

এর আগে, ২০১৫ সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। নতুন ফরমানের অধীনে রাজপুত্র আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...