Don't Miss
Home / আজকের সংবাদ / সৌদি আরবে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

সৌদি আরবে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছানোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গত রাতে প্রধানমন্ত্রী রিয়াদ পৌঁছেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি শুরা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফয়সাল বিন আবু সাদ এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পরে মোটর শোভযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরব সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সফরকালে শেখ হাসিনা মক্কায় হারাম শরীফে পবিত্র ওমরা পালন করবেন এবং মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলন আজ বিকেলে সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন।

‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলাও জঙ্গিদের অর্থায়ন খুুঁজে বের করার বিষয় সম্মেলনে আলোচিত হবে। শেখ হাসিনা গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এিট্রমিস্ট থট উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। তিনি সৌদি বাদশার আমন্ত্রণে ভোজসভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের লক্ষে ২২ মে সকালে বিমানে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। একই দিন বিকেলে তিনি জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন। বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হারাম শরীফে পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাবেন।
২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...