এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় তুরস্কে সৌদি দূতাবাসে তল্লাশি চালিয়ে কি ধরণের আলামত পেয়েছে তদন্তকারীরা দল তা নিয়ে গোটা বিশ্বের শতকোটি মানুষের জানার আগ্রহ রয়েছে।
এ ঘটনায় তুরস্কে সৌদি দূতাবাসে তল্লাশি চালিয়েছে সৌদি তদন্ত দল। তাদের সঙ্গে তুরস্কের একটি প্রকৌশলী দলও তল্লাশিতে অংশ নেয়।
গেল ২ অক্টোবর সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর প্রথমবারের মতো গতকাল সোমবার ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার অনুমতি পায় তুরস্ক। প্রায় ৯ ঘণ্টা খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানোর পর আজ মঙ্গলবার সকালে কনস্যুলেট থেকে বের হয় তুর্কি তদন্তকারীরা।
তল্লাশি অভিযানটি মূলত পরিচালনা করে তুরস্কের ফরেনসিক পুলিশ। গতকাল সোমবার রাতে কনস্যুলেটে প্রবেশের সময় পুলিশ সদস্যদের পা ছিল লম্বা গামবুটে ঢাকা, হাতে ছিল গ্লাভস।
বিবিসি জানিয়েছে, ভেতর থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে তুর্কি কর্মকর্তারা। সেখানে বাগানের মাটি খুড়েছেন তারা। ফরেনসিক পরীক্ষার জন্য একটি কাভার্ডভ্যানে করে কনস্যুলেটের বাগানের কিছু মাটি নিয়েও আসা হয়েছে।
খবরে বলা হয়েছে, তল্লাশি করে তদন্ত কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশকিছু আলামত সংগ্রহ করেছেন। ওইসব আলামত কনস্যুলেট থেকে বাইরে নেয়া হয়েছে। তবে কী কী আলামত নেয়া হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।
- ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট।
- তল্লাশি চলাকালে তুরস্কের ফরেনসিক পুলিশ।
- আজ মঙ্গলবার ভোরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে তল্লাশি চালাচ্ছে তুর্কি ফরেনসিকের পুলিশের এক সদস্য।
- তল্লাশি চলাকালে সৌদি দূতাবাসের বাইরে অপেক্ষরত তুরস্কের বিভিন্ন আইন-শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক





