Don't Miss
Home / অর্থনীতি / স্বর্ণের দাম বিশ্ববাজারে আরও কমলো
আন্তর্জাতিক

স্বর্ণের দাম বিশ্ববাজারে আরও কমলো

এমএনএ অর্থনীতি ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দৈনিক ভিত্তিতে স্বর্ণের দাম আরো কমেছে। বৃহস্পতিবার কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৬ ডলার ৪৫ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০১৪ ডলার ৭৯ সেন্ট।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

একইসময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যও নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ২০২২ ডলারে। কার্যদিবসের সূচনাতে তা ছিল ২০৩৪ ডলার ৭০ সেন্টে।

তবে চলতি সপ্তাহে স্বর্ণের দর বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে আউন্সপ্রতি দাম ২০০০ ডলার ছাড়িয়েছে। সম্প্রতি তেলের উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। মূলত এতেই মূল্যবান ধাতুটির মূল্য ঊর্ধ্বমুখী হয়।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...