Don't Miss
Home / হোম স্লাইডার / স্বাধীনতা পদক পাচ্ছেন ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

স্বাধীনতা পদক পাচ্ছেন ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

এমএনএ রিপোর্ট : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০১৯ সালের স্বাধীনতা পদক পাচ্ছেন।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পদক পাচ্ছে।

‘স্বাধীনতা পদক’ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের স্বাধীনতা পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার ৭ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন- শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এছাড়া ডা. কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন।

চিকিৎসা বিদ্যা
চিকিৎসা বিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

সমাজসেবা
এবার সমাজসেবায় রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার পাচ্ছেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

সাহিত্য
কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক হাসান আজিজুল হক সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

গবেষণা ও প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খাঁন গবেষণা ও প্রশিক্ষণে এই পুরস্কার পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তিতে এবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...