Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাধীনতা পুরস্কার পুরস্কার- ২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পুরস্কার- ২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

এমএনএ সংবাদ ডেস্ক :  ২০২১ সালের স্বাধীনতা পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছেন এ পদক।
রোববার (৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পদকপ্রাপ্তরা হলেন-
১. মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২. শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩. মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৪. মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৫. ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি)
৬. মহাদেব সাহা (সাহিত্য)
৭. আতাউর রহমান (সংস্কৃতি)
৮. গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)
৯. অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা) ও
১০. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...