Don't Miss
Home / হোম স্লাইডার / স্বাস্থ্যে অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডা. খুরশীদ আলম
ডিজি

স্বাস্থ্যে অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডা. খুরশীদ আলম

এমএনএ বিশেষ রিপোর্টঃ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এই নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর নানা বিতর্কের মুখে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডা. আজাদ। তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...