Don't Miss
Home / হোম স্লাইডার / সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৮ টাকা
বাণিজ্য মন্ত্রণালয়। আজ (সোমবার) থেকে বাড়তি এ

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৮ টাকা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (সোমবার) থেকে বাড়তি এ দাম কার্যকর হবে।রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সয়াবিন তেলের দাম বাড়াতে গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দাম বাড়ল।গত বছরের ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি সাত টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২৭ মে লিটারে বাড়ানো হয় ৯ টাকা। ঈদুল ফিতরের আগে ৩ টাকা ছাড় দেওয়ায় তখন সব মিলিয়ে মূল্য বাড়ে ১২ টাকা।বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার আগেই বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...