Don't Miss
Home / আন্তর্জাতিক / হংকংয়ে মিডিয়া মুঘল জিমি লাইকে ১৩ মাসের কারাদণ্ড
জিমি লাই

হংকংয়ে মিডিয়া মুঘল জিমি লাইকে ১৩ মাসের কারাদণ্ড

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ তিয়ানয়ানমেন হত্যাযজ্ঞের বার্ষিকী পালনে অংশ নেওয়ায় হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইকে ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশে অংশ নিতে অন্যদের উসকানির অভিযোগে গত সপ্তাহে ৭৪ বছর বয়সী লাইকে দোষী সাব্যস্ত করা হয়।

গত জুনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জিমি লাইসহ হাজার হাজার মানুষ ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়ানয়ানমেন স্কয়ারের হত্যাযজ্ঞ স্মরণ করে। এই কারণে দুই ডজনের বেশি রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টকে অভিযুক্ত করা হয়েছে।

ওই অভিযোগে সোমবার আট অ্যাক্টিভিস্টকে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে জিমি লাই ছাড়াও রয়েছেন সাংবাদিক ও রাজনীতিবিদ গাইনেথ হো এবং আইনজীবী চৌ হাং তুং। তাদের প্রত্যেককে সাড়ে চার মাস থেকে শুরু করে ১৪ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক আমান্দা উডকক এক শুনানি শেষে দণ্ড ঘোষণা করেন। ওই শুনানিতে জিমি লাইয়ের আইনজীবী কারাগার থেকে লেখা একটি চিঠি আদালতে উপস্থাপন করে।

ওই চিঠিতে জিমি লাই বলেছেন, যে কোনও দণ্ড ভোগ করতে রাজি রয়েছেন তিনি। তিনি লেখেন, ‘অন্যায়ের শিকার হয়ে মৃতদের স্মরণ করা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধে আমাকে অভিযুক্ত করুন আর শাস্তি ভোগ করতে দিন… এর মাধ্যমে আমি ৪ জুন রক্ত বিলিয়ে দেওয়া তরুণ নারী ও পুরুষদের গৌরবের ভাগিদার হবো।’

এর আগে বিচারের শুনানির সময় জিমি লাই যুক্তি দেন যে তিনি স্মরণের সময় ব্যক্তিগত সক্ষমতায় মোমবাতি জ্বালিয়েছেন আর কাউকে বেআইনি মিছিলে অংশ গ্রহণ করতে উসকানি দেননি। তবে বিচারকে উডকক সেই যুক্তি মানেননি। তিনি বলেছেন, ওই স্মরণে তাদের অংশগ্রহণ ছিলো এক ধরণের অবজ্ঞা এবং পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...