Don't Miss
Home / জাতীয় / হজযাত্রীদের হয়রানি করলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হজযাত্রীদের হয়রানি করলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের হয়রানি করা এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি হজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হজ ব্যবস্থাপনায় বেশকিছু উন্নতি হয়েছিল। পরে আট বছর ক্ষমতায় না থাকার সময় হজ নিয়ে অনেক খেলা হয়। আল্লাহর রহমতে দীর্ঘসময় ক্ষমতায় থাকায় এখন হজ ব্যবস্থাপনা বিশ্বমানে উন্নত করতে পেরেছি, ই-হজ ব্যবস্থা চালু করেছি।’

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মর্মবাণী অন্তরে ধারণ করে আসুন সমাজ থেকে অন্ধকার, বিভেদ-হানাহানি, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি এবং ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধ করি।

কোনো এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা কিংবা হয়রানি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এক্ষেত্রে সম্পৃক্ত করা হয়েছে আলেমদেরও।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...