Don't Miss
Home / রাজনীতি / আমাদের প্রাপ্য কাভারেজ চাই: ওবায়দুল কাদের
কাভারেজ

আমাদের প্রাপ্য কাভারেজ চাই: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ দেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন এখানে। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের প্রাপ্য কাভারেজ চাই। বেশি চাই না, আমাদের যা আছে সেটুকুই দেন। বিএনপিকে কাভারেজ দিয়েন না সেটাও আমরা বলছি না। তাদেরও দেন।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা ক্লাবে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিরোধী দল শক্তিশালী হলে গণগন্ত্র শক্তিশালী হয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভুল আছে, তা আমরা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল ত্রুটির পরও আমরা মূল ধারার সঙ্গে আছি।

তিনি বলেন, জেএমবির শায়খ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? অস্ত্র নিয়ে রাজশাহীতে প্রকাশ্যে মিছিল করেছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, আমরা সরব। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...