Don't Miss
Home / হোম স্লাইডার / হঠাৎ অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা
পূর্ণিমা

হঠাৎ অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা

এমএনএ বিনোদন ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা হঠাৎ শুটিং-এ অসুস্থ হয়ে পড়েন। ১৭ অক্টোবর ‘গাঙচিল’ ছবির কাজের সময় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল একথা জানান।

এ ব্যাপারে পরিচালক জানান, ‘এখনও পূর্ণিমার অবস্থা আগের মতোই রয়েছে। আজকে পর্যন্ত অপেক্ষা করবো, সুস্থ হলে আগামীকাল শুটিং করবো। নইলে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।

এ ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুসহ অনেকে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...