Don't Miss
Home / হোম স্লাইডার / হত্যার আগে শিশু সায়মাকে ধর্ষণ করা হয়

হত্যার আগে শিশু সায়মাকে ধর্ষণ করা হয়

এমএনএ রিপোর্ট : রাজধানীর ওয়ারীতে হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ করা হয়েছিল। আজ শনিবার সকালে নিহত শিশুটির ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

আজ শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত করেন সোহেল মাহমুদ। তদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, বাহ্যিকভাবে শিশুটির গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে। এ ছাড়া তার ঠোঁটে কামড়ের চিহ্ন এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এ আলামত আমরা পেয়েছি।

সোহেল মাহমুদ বলেন,এ ব্যাপারে আরও স্পষ্ট হতে হাই ভ্যাজাইনাল সোয়াবের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সকল নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। এসব প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যু কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আজ শনিবার সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সামসুজ্জামান মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ সন্দেভাজন ছয়জনকে আটক করেছে।

মোহাম্মদ সামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমরা কয়েকজনকে আটক করেছি। ঘটনার তদন্ত এখনো চলছে।’

ওয়ারীর বনগ্রাম এলাকায় নির্মাণধিীন আটতলা একটি ভবনের ষষ্ঠ তলায় পরিবারের সঙ্গে থাকত সায়মা। খেলার কথা বলে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল ছয় বছরের শিশুটি। এরপর অনেক সময় গড়ালেও সে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে বাবা-মা। অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনেরই অষ্টম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় সায়মার নিথর দেহ। এসময় তার মুখে ও গলায় রক্তের দাগ ছিল।

শিশু সায়মা রাজধানীর সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়ত। তার বাবা আব্দুস সালাম নবাবপুরে ব্যবসা করেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...