Don't Miss
Home / হোম স্লাইডার / হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বার্সা-অ্যাতলেটিকো
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও

হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে বার্সা-অ্যাতলেটিকো

এমএনএ খেলাধুলা ডেস্ক : লা লিগায় রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ন্যু ক্যাম্পে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯ টায়। এদিকে, এফএ কাপের চতুর্থ রাউন্ডে কার্ডিফ সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

লা লিগায় শীর্ষস্থান নয়, বরং চতুর্থ স্থানের লড়াইটা জমে উঠেছে বেশ। ৪ নম্বরে ৩৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তারপরেই ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। এবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে এই দু’দল।

অ্যাতলেটিকো চাইবে জায়গাটা আরো মজবুত করার। অন্যদিকে, বার্সা চাইবে তাদের হারিয়ে ৪ নম্বরে উঠার। দু’দলের হেড টু হেড পরিসংখ্যান বলছে, অনেকাংশে এগিয়ে আছে বার্সা। এখন পর্যন্ত ৫৫ বারের দেখায় ২৭টি জয় নিজেদের নামের পাশে লিখে নিয়েছে কাতালানরা। অন্যদিকে, ১৩ জয় আছে রোজি ব্লাঙ্কোদের।আরো একটি পরিসংখ্যান এ ম্যাচে আত্মবিশ্বাস যোগাতে পারে বার্সাকে। তা হলো ন্যু ক্যাম্পে অ্যাতলেটিকোর বিপক্ষে লিগে টানা ১৫ ম্যাচে অপরাজিত আছে স্বাগতিকরা। অন্যদিকে, অ্যাতলেটিকো লা লিগায় শেষ ৪ অ্যাওয়ে ম্যাচে পায়নি কোন জয়।

ফিটনেস সমস্যার কারণে এ ম্যাচে ডিপেইকে পাচ্ছেনা বার্সা। ইনজুরির তালিকাটাও দীর্ঘ। ক্লেমেন্ট, উমতিতি, আনসু ফাতি, রবার্তো, গার্সিয়া, বালদে সবাই আছেন সেই লিস্টে। সাইডবেঞ্চ থেকে ফিরেছেন ডি ইয়ং। পেদ্রিদের সঙ্গে গাভি, আলভেস, বুসকেটসদের দেখা যাবে সেরা একাদশে।অন্যদিকে, ইনজুরি আছে অ্যাতলেটিকো শিবিরেও। গ্রিজম্যান, কনদোবিয়া ও লরেন্তেকে পাচ্ছেনা তারা। সুয়ারেজ, লেমার, কারাস্কোদের নিয়ে দল সাজাবেন সিমিওনে।

এদিকে, এফএ কাপের চতুর্থ রাউন্ডে কার্ডিফ সিটির মুখোমুখি হবে লিভারপুল। শেষ ৭ ম্যাচের ফলাফল বলছে ৬টিতেই জয় আছে অল রেডদের। বিপরীতে মাত্র একটি জয় কার্ডিফের।ইনজুরির কারণে থিয়াগো আলকান্তারাকে নিয়ে এ ম্যাচে আছে শঙ্কা। আফ্রিকান কাপ অফ নেসন্সে খেলার কারণে সালাহ-মানেকে পাচ্ছেনা লিভারপুল বস। ফলে মিলনার, ফিরমিনো আর চেম্বারলেইনদের নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন ইয়্যুর্গেন ক্লপ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...