এমএনএ সংবাদ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবারের থার্টিফার্স্ট নাইট উদযাপনে জনগনকে বিরত রাখতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরই হাতিরঝিলে যানবাহন ও জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এটি বলবৎ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, করোনার কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না।
হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। হাতিরঝিলের সব কয়টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।

মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
