Don't Miss
Home / হোম স্লাইডার / হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি পানিতে

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি পানিতে

এমএনএ রিপোর্ট : রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস লেকের পানিতে পড়ে গেছে। তবে এতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চালক সামান্য আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মর্তুজা আরিফ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।”

গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুঘর্টনা ঘটেছে বলে জানান হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ সেলিম।

এ ঘটনায় গাড়িটির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না বলে জানা গেছে।

এসআই মোহাম্মদ সেলিম বলেন, গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়। পরবর্তীতে চালক দরজা খুলে বের হয়ে আসেন। এ সময় পুলিশ তাকে উঠে আসতে সহযোগিতা করে।

দুঘর্টনার খবর পাওয়ার সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছেন বলে জানান বাড্ডা থানার পুলিশ কর্মকর্তা (অপারেশন্স) ইয়াসিন গাজি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বেলা পৌনে ১১টার দিকে অ্যাম্বুলেন্স ও গাড়ি তোলার যন্ত্র পাঠিয়েছে তেজগাঁও ফায়ার স্টেশন। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক।

এরশাদ জানান, আমরা ঘণ্টাখানেক আগে খবর পেয়েছি। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও গাড়ি তোলার যন্ত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...