Don't Miss
Home / সাহিত্যপাড়া / হাসপাতালে ভর্তি হলেন কেট উইন্সলেট
হাসপাতালে

হাসপাতালে ভর্তি হলেন কেট উইন্সলেট

এমএনএ বিনোদন ডেস্কঃ শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘টাইটানিক’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অস্কারজয়ী হলিউড অভিনেত্রীর একজন প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবারো সেটে ফিরবেন।

এক বিবৃতিতে বলা হয়, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই ফিল্মিংয়ে ফিরবেন।

শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট।

ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...