Don't Miss
Home / আজকের সংবাদ / হায়দ্রাবাদী বিরিয়ানি রান্নার স্পেশাল রেসিপি

হায়দ্রাবাদী বিরিয়ানি রান্নার স্পেশাল রেসিপি

এমএনএ ফিচার ডেস্ক : হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে বিভিন্ন ধরণের বিরিয়ানি রান্না হয় প্রায় সব বাড়িতেই। আজ শিখে নেবো হায়দ্রাবাদী বিরিয়ানি রান্নার উপায়। রেসিপিটি দিয়েছেন- মোশরেকা সুলতানা মাহিন

প্রয়োজনীয় উপকরণ : বাসমতী চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি (লেগ পিস), কাঁচা পেঁপে বাটা ১ চা চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, জাফরান পরিমাণমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, গরমমশলা ১ চা চামচ, পুদিনা ও ধনিয়াপাতা পরিমাণমতো, টকদই ১ কাপ, তেল ১ কাপ, ঘি ১ কাপ, কাঁচামরিচ ১০টা, কাজু বামা বাটা ২ টেবিল চামচ, সিরকা ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : খাসির মাংসের সঙ্গে সব মশলা, পেঁপে বাটা, টকদই দিয়ে মেখে ২ ঘণ্টা রেখে দিতে হবে। চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সিরকা, তেল ও লবণ মেশানো পানিতে চাল সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। মাংস রান্না করে নিতে হবে। এবার পাতিলে রান্না করা ভাত ও মাংস লেয়ারে লেয়ারে সাজিয়ে ২০ মিনিট চুলায় দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...