Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দরে

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরে সকল কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।তিনি জানান, গতকাল বুধবার হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিলো।

একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে এবং বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...