Don't Miss
Home / হোম স্লাইডার / হুতি বিদ্রোহীদের হামলায় ৯ সৌদি সেনা নিহত

হুতি বিদ্রোহীদের হামলায় ৯ সৌদি সেনা নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার সৌদি সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর পার্সটুডে।

বিবৃতিতে বলা হয়, হুতিদের সঙ্গে যুদ্ধে সৌদি ৯ সেনা নিহত হন। এর মধ্যে সৌদি আরবের আল-আশা এলাকায় এক সেনার জানাজা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে সৌদি সামরিক বাহিনী।

হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, হামলায় সৌদি সেনাদের মারাত্মক ক্ষতি হয়েছে। এ ছাড়া জাফান ও জিজান এলাকার কয়েকটি সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন তারা।

গত শুক্রবারও হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আসির ও নাজরানপ্রদেশে সৌদি সেনাদের অবস্থানে হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন; যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছেন। বেশ কিছু দিন শান্ত থাকার পর এসব অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হলো।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...