হুসেইন মুহম্মদ এরশাদের ৮৯তম শুভ জন্মদিন আজ
Posted by: News Desk
March 20, 2018
এমএনএ রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৯তম জন্মদিন আজ মঙ্গলবার। তার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে এরশাদ রাত ১২টা ১ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় কেক কাটেন।
জন্মদিন উপলক্ষে এরশাদকে সোমবার রাত ১২টা ১ মিনিটে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় ফুল দিয়ে অভিনন্দন জানান।
সাবেক সেনাপ্রধান এবং চারবার নির্বাচিত সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। সাবেক এই রাষ্ট্রপতি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর ১৯৭৩ সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ১৯৭৫ সালের ২৪ আগস্ট তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। ১৯৭৮ সালের ডিসেম্বরে তাকে সেনাবাহিনী প্রধান করা হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তরের পর গ্রেফতার হয়ে টানা ছয় বছর কারারুদ্ধ থাকেন এরশাদ। তিনি বর্তমান দশম জাতীয় সংসদেরও একজন সদস্য। দেশব্যাপী উপজেলা পদ্ধতি প্রবর্তনসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য মুখ্যত এরশাদ আমল (১৯৮২-৯০) স্মরণীয় হয়ে আছে।
এরশাদের আমলে শিল্পখাতের প্রবৃদ্ধির হার ছিল অত্যন্ত লক্ষণীয়।জনগণের কাছ থেকে কর (সারচার্জ) আদায় করে আর বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ দাতাদের কাছ থেকে তহবিল জোগাড়ের লক্ষ্যে এরশাদই প্রথম যমুনা সেতু নির্মাণের বাস্তব পদক্ষেপ নেন। তার অন্যান্য সৃজনশীল প্রয়াসের মধ্যে ছিল পথশিশুদের প্রয়োজন মেটাতে ‘পথকলি ট্রাস্ট’ গঠন।
আজ শুভ জন্মদিন এরশাদের হুসেইন মুহম্মদ ৮৯তম 2018-03-20