Don't Miss
Home / হোম স্লাইডার / হু-কে ১০ লাখ মাস্ক ও টেস্ট কিট দিলেন জ্যাক মা

হু-কে ১০ লাখ মাস্ক ও টেস্ট কিট দিলেন জ্যাক মা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কভিড-১৯ মোকাবেলায় হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। এতে বিশ্বজুড়েই কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দিতে চিকিৎসকদের সুরক্ষায় ব্যবহূত এন-৯৫ এবং টেস্ট কিটের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চীনা ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গতকাল জানিয়েছেন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও-হু) ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ টেস্ট কিট অনুদান দিয়েছেন।

যদিও চলমান এ মহামারী মোকাবেলায় জ্যাক মা ও আলিবাবার এটাই প্রথম সহায়তা নয়। এর আগে চীনের বিখ্যাত এ উদ্যোক্তা আফ্রিকার ৫৪টি দেশে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেন।

গত জানুয়ারিতে ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান ও হুবেই প্রদেশের চিকিৎসা সরঞ্জাম কিনতে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা দেয় আলিবাবা।

এর কয়েক দিন পর জ্যাক মা কভিড-১৯-এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য ১ দশমিক ৪১ বিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।

এছাড়া তিনি বেলজিয়াম, জাপান ও ইরানে কয়েক লাখ মাস্ক পাঠিয়েছিলেন।

গত মাসে জ্যাক মা জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে ৫ লাখ টেস্ট কিট এবং ১০ লাখ ফেস মাস্ক দান করবেন।

তিনি ইতালি ও স্পেনকেও সহায়তা করেছেন বলে জানা গেছে।

গত ২১ মার্চ ইথিওপিয়া ও রুয়ান্ডার নেতারা বলেছিলেন, আফ্রিকার ৫৪টি দেশে জ্যাক মার অনুদানের টেস্ট কিট এবং সুরক্ষা সরঞ্জামের প্রথম চালান তারা পেয়েছেন।

গত বছর প্রযুক্তি জগতের অন্যতম এ উদ্যোক্তা আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নেন এবং নিজেকে পূর্ণকালীন সমাজসেবায় নিয়োজিত করেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...