Don't Miss
Home / জাতীয় / ১০ হাজার টাকা অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি জমা দেয়ার নির্দেশনা
অনলাইন নিউজ পোর্টাল

১০ হাজার টাকা অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি জমা দেয়ার নির্দেশনা

এমএনএ জাতীয় ডেস্কঃ নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। ২০ কার্যদিবসের মধ্যে এ নিবন্ধন ফি জমা দিতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন পারভীন স্বাক্ষরিত এ নির্দেশনায় বুধবার প্রকাশ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে ৫ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে ২ হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে ৫ হাজার টাকা।

নিবন্ধন ফি ১০ হাজার টাকা ১৪২২২২১২ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। নবায়ন ফি ২ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে জমা দিতে হবে এবং নিবন্ধনের ওপর নির্ধারিত সারচার্জ ২ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে।

এর আগে, গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পায়। আর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব অনলাইনকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...