Don't Miss
Home / খেলাধূলা / ১১০ বছরের রেকর্ড ভাঙলেন জেমস অ্যান্ডারসন
বোলার

১১০ বছরের রেকর্ড ভাঙলেন জেমস অ্যান্ডারসন

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৮ উইকেট শিকার করেন এই ইংলিশ তারকা।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন। তবে টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকার করে শীর্ষ চূড়ায় অবস্থান করছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

জেমস অ্যান্ডারসনের বয়স চল্লিশ (৪০ বছর ২০ দিন) পার হলেও বলের গতি সেই আগের মতোই আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে চলমান টেস্টে প্রোটিয়া অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে উইকেট শিকারের অনন্য নজির গড়েছেন অ্যান্ডারসন।

এর আগে ১৯১২ সালে ৩৯ বছর ৫২ দিন বয়সে সিডনি বার্নস সবচেয়ে বুড়ো বোলার হিসেবে উইকেট শিকার করেছিলেন। তার সেই ১১০ বছরের রেকর্ড ভাঙেন অ্যান্ডারসন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...