Don't Miss
Home / জাতীয় / ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলবে
অভিযান

১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলবে

এমএনএ জাতীয় ডেস্কঃ আসন্ন মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (৩০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়।

আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত থেকে দন্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ অভিযানে সারাদেশের আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। এ সময় জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশও দেয়া হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এ নির্দেশ দেয়া হয়।

x

Check Also

এস আলমের হাতে পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবিতে মতিঝিলে অবস্থান

অর্থনৈতিক প্রতিবেদক রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ পাঁচটি বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ আবারও এস আলম ...