Don't Miss
Home / রাজনীতি / ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পলো

৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভা করবে আওয়ামী লীগ। ৪ ডিসেম্বর এই জনসভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।”

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর একদিনেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...