এমএনএ ফিচার ডেস্কঃ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিল্পোদ্যোক্তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক-২০২১ প্রদান করা হয়েছে। এবার ছয় ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে এ পদক প্রদান করে শিল্প মন্ত্রণালয়। টর্ক ফ্যাশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি পদক-২০২১ অর্জন করেছেন।
সোমবার (২২ মে) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ পদক তুলে দেওয়া হয়।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুর হোসেন, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
মুহাম্মদ কামাল উদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সন্ত্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। আলহাজ্জ মুহাম্মদ তাজুল ইসলাম সাহেবের ৬ পুত্র ও ২ কন্যার মাঝে তিনি হলেন সর্বকনিষ্ঠ। মুহাম্মদ কামাল উদ্দিন শৈশব কৈশোর অতিবাহিত করেন তার জন্মস্থান চৌদ্দগ্রামেই। শিক্ষা জীবন শেষ করে ১৯৯৬ সালে পিটি বাটমস টেক্সটাইলের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে রেমন্ড ইউকো ডেনিম প্রাইভেট লিমিটেড এর এজেন্টশিপের মাধ্যমে তিনি তার ব্যবসা জীবন শুরু করেন। একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা হিসেবে টেকসই উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদানের লক্ষ্য নিয়ে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন টর্ক ফ্যাশনস লিমিটেড। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশের নামকরা কিছু ব্র্যান্ডেড কোম্পানি যেমন-জারা, স্প্রিংফিল্ড, টাকো, অশান, ট্যাপ আ লয়েলটো, নেক্সট, জেমো, জুলস, পিংকি ইত্যাদি টর্ক ফ্যাশনস লিমিটেড-এর নিয়মিত গ্রাহক। সাফল্য ও অগ্রগতির এক দশকের কম সময়ে তিনি আরও তৈরি করেন টর্ক আ্যাপারেলস লিমিটেড, টর্ক প্রিন্টিং এন্ড এমব্রয়ডারী লিমিটেড, এইচ.কে. রওশন শিপিং লাইন্স লিমিটেড। এছাড়াও তিনি বহুল প্রচলিত ইংরেজি দৈনিক পত্রিকা দি ডেইলি অবজারভার- এর একজন সফল পরিচালক।
মুহাম্মদ কামাল উদ্দিন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ)- এর স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড এফেয়ার এর চেয়ারম্যান। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)- এর স্ট্যান্ডিং কমিটি অন আরএমজি সেক্টরের সহ-সভাপতি। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)- এর ট্রেজারার, বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিজিইএ)- এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ মেয়াদে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন- এর একজন পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
সামাজিক দায়িত্ববোধ থেকে মুহাম্মদ কামাল উদ্দিন রোটারি ইন্টারন্যাশনাল (ডি-৩২৮১)-এর রিজিওনাল এডভাইজার, হাজী তাজুল ইসলাম নুরানি মাদ্রাসা- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় ও ধোড়করা কাদেরিয়া আলিয়া মাদ্রাসা- এর পরিচালনা কমিটির সভাপতি এবং চৌদ্দগ্রাম ডায়বেটিক হাসপাতাল-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তার এলাকার অসংখ্য গরীব শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করে থাকেন এবং এলাকার গরীব অসহায় ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা শেষে চাকরি পেতেও সাহায্য করে থাকেন। যে কোন প্রকারের দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সাহায্য – সহযোগিতা করে থাকেন। তিনি ঈদে ও অন্যান্য উৎসবে এলাকার মানুষকে আর্থিক সহযোগিতা ও উপহারসামন্রী প্রদান করে সমাজে পরোপকার ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ব্যক্তিগত জীবনে মুহাম্মদ কামাল উদ্দিন বিবাহিত এবং ২ সুযোগ্য কন্যা সন্তানের পিতা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

