Don't Miss
Home / ফিচার / ২০২৩ সালে বৈশ্বিক মন্দার ঝুঁকি রয়েছে ৯৮ শতাংশ
মন্দার

২০২৩ সালে বৈশ্বিক মন্দার ঝুঁকি রয়েছে ৯৮ শতাংশ

এমএনএ ফিচার ডেস্কঃ উচ্চ মূল্যস্ফীতি, সুদের হারের মারাত্মক বৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ক্রমে তীব্র হচ্ছে বৈশ্বিক মন্দার ঝুঁকি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেড ডেভিস রিসার্চ দ্বারা পরিচালিত একটি সম্ভাব্য মডেল অনুযায়ী, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ৯৮ দশমিক ১ শতাংশ। ২০২০ সালের অর্থনৈতিক অবস্থা ও ২০০৮-২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও একই ধরনের পূর্বাভাস ছিল।

নেড ডেভিস রিসার্চের অর্থনীতিবিদরা গত শুক্রবার একটি প্রতিবেদনে লিখেছেন, মূলত ২০২৩ সালের কিছু সময়ের জন্য বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। এতে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হচ্ছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপকৃত ১০ জন অর্থনীতিবিদদের মধ্যে সাতজন বৈশ্বিক মন্দাকে অন্তত কিছুটা সম্ভাবনা বলে মনে করেন। এদিকে অর্থনীতিবিদরা তাদের প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে আনছেন।

তাছাড়া খাদ্য ও জ্বালানির মূল্য বাড়ার কারণে যেমন মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে তেমন অস্থিরতাও বাড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থনীতিবিদদের ৭৯ শতাংশ মনে করেন এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোর তুলনায় নিম্ন-আয়ের দেশগুলোতে সামাজিক অস্থিরতা বেশি দেখা যাবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...