Don't Miss
Home / আজকের সংবাদ / ২২ মামলায় জামিন পেলেন সেলিমা রহমান

২২ মামলায় জামিন পেলেন সেলিমা রহমান

এমএনএ রিপোর্ট : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আজ সোমবার ঢাকার বিভিন্ন আদালতে ২২টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে বিকেলে দুটি মামলায় জামিন নেন সেলিমা রহমান। ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, এ আদালত থেকে পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে মামলাগুলো সম্পর্কে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে ১৪টি মামলা ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৯টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সেলিমা রহমান।

শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত ১৪টি মামলায় এবং মহানগর দায়রা জজ আদালত ৮ মামলায় তাকে জামিন দেন।

পল্টন ও মুগদা থানার ৫টি করে মামলা, মতিঝিল ও খিলগাঁও থানার ৪টি করে মামলা, যাত্রাবাড়ী থানার ২টি এবং লালবাগ ও গুলশান থানার একটি করে মামলায় জামিন পান সেলিমা রহমান।

তবে বিচারক না থাকায় এক মামলায় তার জামিন আবেদনের শুনানি হয়নি।

উল্লেখ্য, বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিভিন্ন সময়ে সেলিমা রহমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...