Don't Miss
Home / জাতীয় / ২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ আগামী ২৫ এপ্রিল চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে জাপানের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর জাপান সফরের দিন চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

এর আগে গত বছরের নভেম্বরের শেষদিকে সরকারপ্রধানের জাপানে সফর করার কথা ছিল। কিন্তু শেষ সময়ে সফরটি স্থগিত করা হয়।

১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রথম জাপান সফর করেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৬ এবং সবশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন তিনি। এবারে প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে ষষ্ঠবারের মতো সফরে যাচ্ছেন সরকারপ্রধান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি দেশটিতে সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি কাজের নৈশভোজের আয়োজন করবেন।

এবারের সফরে প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন ছাড়াও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে এই সফরের মধ্যদিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

x

Check Also

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রে জড়িত আরও ৩ সদস্য গ্রেফতার: সিআইডি

এমএনএ প্রতিবেদক অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ থেকে কমিশন কেটে নিয়ে বিভিন্ন ব্যাংক হিসাব ও ...