Don't Miss
Home / হোম স্লাইডার / ৩০৯ রানের টার্গেটে খেলছে দক্ষিণ আফ্রিকা

৩০৯ রানের টার্গেটে খেলছে দক্ষিণ আফ্রিকা

এমএনএ স্পোর্টস ডেস্ক : সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে অবশ্যই জিততে হবে। সমীকরণটা দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দু’দলের জন্যই সমান। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান ও ইমাম-উল-হক। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার। পেস বোলাররা তাদের ভাবাতে পারছিল না একদমই। পঞ্চদশ ওভারে আক্রমণে এসে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইমরান তাহির।

ফখরকে (৪৪) হাশিম আমলার হাতে ক্যাচ বানান তাহির। পরের শিকারটিও প্রোটিয়া স্পিনারের। বাবর আজমকে নিয়ে এগোতে থাকা ইমামকেও (৪৪) ঘুর্ণিতে কাবু করেন তাহির। এরপর এইডেন মার্করামের এলবিডব্লউর ফাঁদে পড়েন মোহাম্মদ হাফিজ (২০)।

ইমামকে ফিরিয়ে একটি রেকর্ড গড়েছেন তাহির। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। ৩৯ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন অ্যালান ডোনাল্ডকে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৩৭ উইকেট ছিল তাহিরের। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে ৭ ম্যাচ ও ৬ ইনিংসে ১০ উইকেট নিয়ে সপ্তম স্থানে আছেন তিনি।

পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নেতৃর্ত্ব দেন বাবর আজম ও হারিস সোহেল। দু’জনে মিলে গড়েন ৮১ রানের জুটি। বাবর তুলে নেন ২০১৯ বিশ্বকাপের দ্বিতীয় ফিফটি। তবে ইনিংসটি বড় করতে পারেন তিনি। ৬৯ রানের মাথায় আন্দিলে ফেলুকাওয়াওর বলে ক্যাচ তুলে দেন লুঙ্গি এনগিডির হাতে। তার ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।

এরপর ইমাদ ওয়াসিমকে নিয়ে বাকি কাজটি সারেন সোহেল। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে তুলে নেন প্রথম ফিফটি। তার ব্যাটে ভর করে তিনশ পেরোনো সংগ্রহ পায় পাকিস্তান। শেষ দিকে সেঞ্চুরি থেকে ১১ রান দূরত্বে থাকতে সোহেলকে থামান এনগিডি। তার ৫৯ বলে ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ৯ চারে।

অবশ্য সোহেলের আগে ইমাদকে (২৩) ফেরান এনগিডি। ওহাব রিয়াজকে (৪) নিজের তৃতীয় শিকার বানান এই প্রোটিয়া পেসার। শেষ দিকে অধিনায়ক সরফরাজ আহমেদ (২) ও শাদাব খান (১) অপরাজিত ছিলেন।

পয়েন্ট টেবিলের তলানির দিকের দুটি দল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান মুখোমুখি হয়েছে বিশ্বকাপের ৩০তম ম্যাচে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৫০ ওভারে ৩০৮/৭ (ইমাম ৪৪, ফখর ৪৪, বাবর ৬৯, হাফিজ ২০, সোহেল ৮৯, ইমাদ ২৩, ওয়াহাব ৪, সরফরাজ ২*, শাদাব ১*; রাবাদা ১০-০-৬৫-০, এনগিডি ৯-০-৬৪-৩, মরিস ৯-০-৬১-০, ফেলুকোয়ায়ো ৮-০-৪৯-১, তাহির ১০-০-৪১-২, মারক্রাম ৪-০-২২-১)

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...