Don't Miss
Home / হোম স্লাইডার / ৭৫ কোটি রুপিতে এক বিজ্ঞাপন!

৭৫ কোটি রুপিতে এক বিজ্ঞাপন!

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডে ১০ কোটি রুপিতে ছবি তৈরির কথা শোনা যায়, কিন্তু ৭৫ কোটি রুপিতে কোনো বিজ্ঞাপনচিত্র নির্মাণের কথা শুনেছেন? এ সময়ের অভিনেতা রণবীর সিং অভিনীত চীনা খাবার ব্র্যান্ডের পাঁচ মিনিট ব্যাপ্তির নতুন একটি বিজ্ঞাপনের পেছনে এতো বিপুল টাকাই খরচ করা হয়েছে।

Ranveer-Chingভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হার্টথ্রব রণবীর সিং শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়ার পর থেকে পণ্যটি প্রচুর মুনাফা অর্জন করেছে। তাই বিজ্ঞাপনের পেছনে ৭৫ কোটি রুপি ব্যয়ে বিন্দুমাত্র ভাবেননি তারা।

রোহিত শেঠি পরিচালিত ‘রণবীর চিং রিটার্নস’ নামের বিজ্ঞাপনটিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ তারকা তামান্না ভাটিয়া। এরই মধ্যে ইউটিউবে এটি দেখা হয়েছে ৭৫ লাখ বারেরও বেশি।

চীনা স্বাদের খাবারটির প্রচারণার জন্য নির্মিত এ বিজ্ঞাপনের পটভূমিতে হলিউডের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির স্বাদ রাখা হয়েছে। ফলে ৭৫ কোটি রুপি বাজেটের বেশিরভাগই ব্যয় হয়েছে ভিএফএক্স-এর পেছনে। আগামী ২৮ আগস্ট টেলিভিশনে মুক্তি দেওয়া হবে এটি।

‘রণবীর চিং রিটার্নস’ বিজ্ঞাপনের ভিডিও :

ট্যাগ : রণবীর চিং রিটার্নস, ৭৫ কোটি রুপি, বিজ্ঞাপনচিত্র, রণবীর সিং
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...