Don't Miss
Home / হোম স্লাইডার / ৮৮তম অস্কার পুরস্কার ঘোষণা

৮৮তম অস্কার পুরস্কার ঘোষণা

এমএনএ বিনোদন ডেস্ক : বহুল প্রতিক্ষীত অস্কার বা অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের ৮৮তম আসরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ সিনেমা নির্বাচিত হয়েছে অনুসন্ধানি সংবাদিকতা নিয়ে তৈরি ‘স্পটলাইট’ সিনেমাটি।

‘দ্য রেভেন্যান্ট’ মুভিতে অনবদ্য অভিনয়ের জন্য এবারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এটি তার ১ম অস্কার।

Oscar Winner De Caprio

এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাই লারসেন। ‘রুম’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এবার অস্কার পেলেন। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। আলোচিত মুভি ‘দ্য রেভেন্যান্ট’ এর জন্য তিনি এ পুরস্কার পান।

সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য এবার এ পুরস্কার পেয়েছেন টম ম্যাককার্থি এবং জশ সিংগার। সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসিয়া ভিকান্দার। দ্য ডেনিশ গার্ল মুভিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।

সেরা পোশাক নকশাকারীর পুরস্কার জিতেছেন জেরি বেভান। ‘ম্যাড ম্যক্স: ফিউরি রোড’র জন্য তিনি এ পুরস্কার পান। সেরা মেকআপ এবং চুলের নকশাকারী হিসেবে এবার এ পুরস্কার পেয়েছেন লেসলি ভেন্ডারওয়ালট, বেনিসিও ডেলটোরো এবং জেনিফার গার্নার। ‘ম্যাড ম্যক্স: ফিউরি রোড’র জন্য তারা এ পুরস্কার পান।

অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

সেরা সিনেমাটোগ্রাফির জন্য ইমানুয়েল লুবেজকি পেয়েছেন এবারের অস্কার। ‘রেভেন্যান্ট’ মুভির জন্য। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ মুভি সম্পাদনার জন্য সেরা সম্পাদনা পুরস্কার পেয়েছেন মার্গারেট সিক্সেল।

সেরা সাউন্ড এডিটিংয়ের জন্য মার্ক মানগিনি এবং ডেভিড হোয়াইট পুরস্কার পেয়েছেন। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমার সাউন্ড এডিটিংয়ের জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ মুভিতে সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য অস্কার পেয়েছেন ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডলফ এবং বেন ওসমো।

শ্রেষ্ঠ শর্ট ফিল্ম (অ্যানিমেটেড) – ‘ভালুক স্টোরি’ জন্য গ্যাব্রিয়েল ওসিরিও এবং পাতো ইসকালো অস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘ইনসাইড আউট’র জন্য পিট ডক্টার এবং জোনাস রিভেরা অস্কার পেয়েছেন। প্বার্শ-অভিনেতা হিসেবে সেরার পুরস্কার জয় করে নিয়েছেন মার্ক রিলেন্স। ব্রিজ অব স্পাইস সিনেমার জন্য এই পুরস্কার ভাগিয়ে নেন তিনি।

88th Oscar

শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে এবার অস্কার জিতে নিয়েছে হাংগেরির ‘সন অব সউল’ মুভিটি। মুভিটি পারিচালনা করেছেন লাসলো নেমস। ‘এ গার্ল অন দ্য রিভার’ ছবির জন্য স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগের অস্কার জিতেছেন পাকিস্তানের নারী নির্মাতা শারমীন ওবায়েদ চিনয় বাজিমাত। শারমীন তার পুরস্কার উৎসর্গ করেছেন পাকিস্তানের অনার কিলিং (সম্মানের জন্য হত্যা) এর শিকার নারীদের।

শ্রেষ্ঠ সঙ্গীত বিভাগে এবার অস্কার পেয়েছেন এনিও মরিকন। ‘দ্য হেটফুল এইট’ শিরোনামের গানের জন্য তিনি এ পুরস্কার পান।

বলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পী প্রিয়াংকা চোপড়া অস্কার মঞ্চে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন। তিনি সেরা সম্পাদনার পুরস্কার তুলে দিয়েছেন।

একনজরে অস্কারজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা—

শ্রেষ্ঠ চলচ্চিত্র
স্পটলাইট

শ্রেষ্ঠ অভিনেতা
লিওনার্দো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)

সেরা পার্শ্ব অভিনেতা
মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)

সেরা অভিনেত্রী
ব্রি লারসন (রুম)

সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)

শ্রেষ্ঠ পরিচালক
আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)

সেরা চিত্রনাট্য (অনূদিত)
দ্য বিগ শর্ট—চার্লস র‍্যান্ডলফ, অ্যাডাম ম্যাকাই

সেরা চিত্রনাট্য (মৌলিক)
স্পটলাইট—জশ সিংগার, টম ম্যাকার্থি

সিনেম্যাটোগ্রাফি
ইমানুয়েল লুবেজকি—দ্য রেভেন্যান্ট

কস্টিউম ডিজাইন
জেনি বেভান—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

শ্রেষ্ঠ অ্যানিমেশন
ইনসাইড আউট

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
অ্যামি

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)
আ গার্ল ইন দ্য রিভার : দ্য প্রাইস অব ফরগিভনেস

সম্পাদনা/এডিটিং
মার্গারেট সিক্সেল—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র (ইংরেজি ব্যতীত ভিন্ন ভাষার)
সন অব সল (হাঙ্গেরি)

প্রোডাকশন ডিজাইন
লিসা থম্পসন, কলিন গিবসন – ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

রূপসজ্জা/মেকআপ
লেসলি ভ্যান্ডারভল্ট, এলকা ওয়ার্ডেগা, ড্যামিয়ান মার্টিন—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

আবহসংগীত (মৌলিক)
ইনিও মোরিকোন (দ্য হেইটফুল এইট)

সেরা গান (মৌলিক)
রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টর)-জিমি নেপস, স্যাম স্মিথ

শব্দ সম্পাদনা/সাউন্ড এডিটিং
মার্ক মানজিনি, ডেভিড হোয়াইট—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য)
বিয়ার স্টোরি

স্বল্পদৈর্ঘ্য ছবি (লাইভ অ্যাকশন)
স্টাটারার

সাউন্ড মিক্সিং
গ্রেগ রুডলফ, মার্ক জেনকিন্স, বেন অসমো- ম্যাড ম্যাক্স : ফিউরি রোড

ভিজ্যুয়াল ইফেক্টস
এক্স মেশিনা

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...