জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
January 14, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০১৮ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : দূরে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে কারও কারও ব্যস্ততা বাড়তে পারে। আধ্যাত্নিক জ্ঞান সম্পন্ন কারও সান্নিধ্য পেতে পারেন। পেশাগত দায়দায়িত্ব বাড়বে। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। পেশাগত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজন হতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারেন। প্রবাস সংক্রান্ত বিষয়ে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। তীর্থভ্রমণ হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর লাভ করতে পারেন। আপনার দক্ষতা ও যোগ্যতা অনুসারে নেতৃত্বের সুযোগ পাবেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের কথা হতে পারে। গোপনসূত্রে কোনো খবর লাভ করতে পারেন। সাময়িক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার করণীয় কাজে সচেতন থাকলে ভালো করবেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। সন্তানসম্ভবা মায়েদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার প্রয়োজন আছে। কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারেন। অবিবাহিত কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করুন। নতুন কোনো চু্ক্তির ক্ষেত্রে বুঝেশুনে এগুলে ভালো করবেন। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : ক্রীড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। আনন্দবিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। অসৎ উপায় অবলম্বন করলে বিপদে পড়তে পারেন। বিশেষ কোনো প্রয়োজনে অন্যের সহযোগিতা পেতে পারেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পারিবারিক কোনো কাজে দায়দায়িত্ব বাড়বে। মনের মানুষের দেখা পাবেন। বিবাহিতদের কেউ কেউ সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন। খেয়ালীপনার কারণে শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : ব্যক্তিগত কিংবা পেশাগত কারণে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে। কর্মে আপনার উৎসাহ উদ্দীপনা বাড়বে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন। কেউ কেউ কণ্ঠ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। পরিবারের কোনো সদস্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। আপনার ব্যস্ততার মাঝেও কিছু সময় রাখুন পরিবারের সদস্যদের সাথে একান্তে কাটানোর জন্য।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : হাতে অর্থকড়ি আসতে পারে। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে বিশেষ কোনো পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন। অপ্রয়োজনীয় আলাপচারিতা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ আসতে পারে। যোগাযোগমূলক কাজে কোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃসান্নিধ্য আনন্দদায়ক হবে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহবোধ করবেন। পাওনা আদায়ে তাগাদা দিন। বাড়িতে মেহমান আসতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত কিংবা পেশাক্ষেত্রে যুক্তিসঙ্গত বিষয়ে মুখ ফুটিয়ে আপনার মতামত প্রকাশ করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আপনার নিরাপত্তার সার্থেই অপ্রাসঙ্গিক বিষয়ে আলাপচারিতা বর্জন করুন। ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। আপনার পরিচিতি ও সুনাম বাড়বে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা কিংবা সুপরামর্শ আশা করতে পারেন। সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। যে কোনো কাজ গুছিয়ে করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : বিশেষ কোনো কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কেউ আপনাকে ভুল বুঝতে পারে। কারও কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা না করলেই ভালো করবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন। কোনো বিশেষ কারণে মানসিক চাপ বাড়তে পারে। ভ্রমণ হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-01-14