Don't Miss
Home / সারাদেশ / আজ বুধবার রাত থেকে লকডাউনে রংপুর

আজ বুধবার রাত থেকে লকডাউনে রংপুর

এমএনএ জেলা প্রতিনিধি : আজ বুধবার রাত ১০টা থেকে রংপুর মহানগরীসহ পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তিতে জানান, রংপুর জেলায় ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার পর থেকে রংপুর মহানগরসহ জেলার বাইরে কাউকে যেতে দেওয়া হবে না এবং বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

রংপুরের বদরগঞ্জে আজ বুধবার এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...