Don't Miss
Home / আজকের সংবাদ / রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টোটকা জানালেন মীরা রাজপুত
এমএনএ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টোটকা জানালেন মীরা রাজপুত

এমএনএ জীবনচর্চা রিপোর্টঃ সুস্থ থাকতে কিংবা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। চিকিৎসকদেরও পরামর্শ তাই।

যেকোনো ভাইরাসের সঙ্গে লড়তে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই হবে।

এবার বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত একটি টোটকা বানিয়েছেন। ঘরে তৈরি এই ইমিউনিটি বুস্টারের রেসিপি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

তিনি নিজে এমনকি শাহিদ কাপুরও নাকি প্রতিদিন পান করছেন এই পানীয়। এতে থাকা উপাদানসমূহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মহৌষধ।

তিনি এক কাপ গরম পানির সঙ্গে হলুদ গুঁড়া আদা এবং গোলমরিচ মিশিয়ে তৈরি করেন এই পানীয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই পানীয় খুবই উপকারী।

মীরা বলেন, তিনি যুগের পর যুগ ধরে শরীর সুস্থ রাখতে যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলোই ব্যবহার করেছেন। ভারতীয়রা এই মশলাগুলো রান্নায় ব্যবহার করে আসছেন যুগ যুগ ধরে।

এতে করে রেহাই পাচ্ছেন নানা রকম রোগ ব্যাধি থেকে। সঙ্গে বাড়ছে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। আর এখন বিভিন্ন ভাইরাস থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে বড় কিছু নেই।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...