Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / মুজিব বর্ষে জাতির পিতাকে নিয়ে রফিকুল আলমের গান
বঙ্গবন্ধু

মুজিব বর্ষে জাতির পিতাকে নিয়ে রফিকুল আলমের গান

এমএনএ বিনোদন ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম।

‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন তরুণ কবি ও গীতিকার শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘মিউজিক স্টেশন’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে।  তিনি বলেন, ‘গানটি গেয়ে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করলাম।’ বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারী হয়ে আসছিল বলেও জানান তিনি।

গীতিকার শিফফাত শাহরিয়ার বলেন, গানটি সবাই পছন্দ করলে আমাদের প্রয়াস সার্থক হবে। বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...