Don't Miss
Home / সারাদেশ / নবীনগরে ইউএনও-ওসির আকস্মিক বদলি
নবীনগরে

নবীনগরে ইউএনও-ওসির আকস্মিক বদলি

এমএনএ সারাদেশ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধরকে পৃথক আদেশে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা সাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে লক্ষীপুর সদর উপজেলার নির্বাহীর কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে একরামুল সিদ্দিককে। একরামুল সিদ্দিক বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছিলেন।

এদিকে বুধবার বিকালে পুলিশ সদর দফতরের এক আদেশে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। এতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে সম্মতিক্রমে তাকে বদলি করা হয়। তবে নবীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রভাষের স্থলে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে বদলি করা হয়নি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...