Don't Miss
Home / সাহিত্যপাড়া / প্রীতিলত চরিত্রে পরীমনি

প্রীতিলত চরিত্রে পরীমনি

এমএনএ বিনোদন ডেস্ক : ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জীবন আত্মহুতি দিয়েছিলেন তিনি। বাংলায় তাকে নিয়ে নির্মিত হচ্ছে একাধিক সিনেমা। যার একটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। তার ছবিতে বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় তারকা পরীমনি।

 প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ।
প্রীতিলতার চরিত্রে পরীমনিকে নির্বাচন করেছেন জানিয়ে এই নির্মাতা বলেন, অনেক দিন ধরেই কথা হয়ে আসছিলো পরীমনির সাথে। শেষ পর্যন্ত  পরীমনি এই ছবিটি করতে সম্মতি জানিয়েছেন। প্রীতিলতার আত্মহুতি দিবস (২৪ সেপ্টেম্বর) উপলক্ষে আমরা এই সংবাদটি ঘোষণা দিলাম। শিগগির ছবির ঐতিহাসিক সব চরিত্রে কারা অভিনয় করছেন, তা জানিয়ে দেয়া হবে।

নির্মাতা বলেন, আসছে নভেম্বরের ১ তারিখে আমরা শুটিং শুরু করবো। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

প্রীতিলতাকে নিয়ে নির্মিত্য এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ তৈরী করেছেন গীতিকার ও সাংবাদিক গোলাম রাব্বানী।

ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করেন প্রীতিলতা। এদিন রাত ১২টা অতিক্রম হয়ে ঘড়ির কাঁটা ২৪ সেপ্টেম্বরে প্রবেশ করার অল্প কিছুক্ষণ পরেই আত্মাহুতি দিয়ে অমরত্ব লাভ করেন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...