Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আইনগত সহায়তা দেবে সরকারঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আইনগত সহায়তা দেবে সরকারঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কারো ফেসবুক হ্যাক হলে তাদের প্রযুক্তি ও আইনগত সহায়তা দিতে আইসিটি বিভাগের অধীন সাইবার সিকিউরিটি হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে “ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা ” শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন বর্তমানে দেশে যত সাইবার ক্রাইম হয় তার মধ্যে প্রায় ৭০ শতাংশ কিশোরী শিকার হচ্ছে। শিক্ষার্থীদের ইন্টারনেট ও ফেসবুকের পাসওয়ার্ড প্রদান ও সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে।

তিনি পরিচয় যাচাই না করে ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধীদের প্রতিরোধ ও ব্যক্তি সচেতনা বাড়াতে হবে। পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে। এ বিষয়ে আমাদের সন্তানদের মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক , অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানেরা ডিজিটাল প্লাটফর্মে কখন, কার সাথে যুক্ত হচ্ছে সে বিষয়ে খোজ রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন সাইবার স্পেকে নিরাপদ রাখতে মূলত যে ৪ টি পূর্ব শর্ত নিশ্চিত করতে হয় সেগুলো হচ্ছে প্রথমত, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি। দ্বিতীয়ত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান। তৃতীয়ত, প্রযুক্তিগত সক্ষমতা। চতুর্থত, আইনের কঠোর প্রয়োগ।

তিনি সত্য-মিথ্যা যাচাই না করে ইন্টারনেটে শেয়ার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ওয়েবিনারে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিসিএ নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার ইসলাম আনু। ওয়েব সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএ উপ-নিয়ন্ত্রক হাসিনা বেগম।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...